লকডাউনে ঘরে বসে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের কেক - The News Lion

লকডাউনে ঘরে বসে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের কেক

 


দি নিউজ লায়ন; 

উপকরণ  

লাচ্ছা সেমাই-১ প্যাকেট, 

ডিম ২টি, 

আইসিং সুগার-১ কাপ, 

বাদাম কুচি-২ টেবিল চামচ, 

কিসমিস ১ টেবিল চামচ, 

ঘি-২ টেবিল চামচ, 

তেল– আধ কাপ।  


প্রণালি  

প্রথমে একটি বোলে ডিম, ঘি, তেল ও চিনি ভালোমতো বিট করে নিতে হবে। এরপর লাচ্ছা সেমাই ভেঙে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। ওভেন ট্রেতে দিয়ে উপরে বাদাম ও কিসমিস দিতে হবে।  এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট ইলেক্ট্রিক ওভেনে বেক করবেন। খেয়াল রাখবেন ইলেক্ট্রিক ওভেনের ওপরের রড যেন বেশিক্ষণ না জ্বলে। এতে কেক পুড়ে যেতে পারে। ২০ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের কেক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.